বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা:‌‌ বোনের মত আপন –শুভাশীষ কুমার চ্যাটার্জী

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বোনের মত আপন
 

—শুভাশীষ কুমার চ্যাটার্জী

বোনের মত ভাইয়ের দুঃখে
এমন কাঁদে কারা? 
ভাইরা মিলে 
বোন কে তবু করে
ভিটে ছাড়া।
ফুলের মত হাতটি বুলায় 
ভাইয়ের পিঠের পরে
গরম কালেও শীতল
ছোঁয়ায় বাদল যেন ঝরে।
নিরব ব্যথায় বুকের মাঝে
কেমন যেন করে
ছেলে বেলায় ফিরে গিয়ে
লুকাই পাতার ঘরে।
অবেলাতে ফিরে এলে
বোন হল অতিথি
বকধার্মিক ভাইফোঁটা নেয়
চন্দন লেপা সিঁথি।
মিছামিছির সুতোর রাখি
বনের পাখি পুসি
দিলে দেব দান খয়রাত
যেমন মোদের খুশি।
গত পুঁজায় শাড়ি দিলাম 
আবার দেব কি
বউকে নিয়ে 
কাচ্চি খাব 
পান্তা ভাতে ঘি।
ধর্ম আচার যত আছে 
করবো নারী দিয়ে 
জমির বেলায় ঘন্টা নেড়ে 
আনবো বোনের টিয়ে।
সন্ধে বেলা শাঁখ বাজানো 
বোনটা হল পর
বিয়ের পরে বাবার বাড়ি
রইল না তার ঘর।

আরো পড়ুন: কবিতা: ‌‌‌আরোহী –খোকন কুমার রায়

কবিতা শুভাশীষ কুমার চ্যাটার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250